← Engr. Imtiyaz Chowdhury — Portfolio  ·  সব Blog
ESTIMATE SERIES · BOQ GUIDE · ENGR. IMTIYAZ CHOWDHURY

BOQ কী? — আর per-sft rate-এর ফাঁদে পড়বেন না যেভাবে

Contractor বললেন: "স্যার, প্রতি স্কয়ার ফুট ২,৮০০ টাকা, সব মিলিয়ে।" শুনতে সহজ, কিন্তু এই "সব"-এর মধ্যে আসলে কী কী আছে? Pile আছে তো? Lift-এর shaft? Boundary wall? পানির line? বেশিরভাগ ঝামেলার শুরু এখান থেকেই — কাজ শেষে দেখা যায় অর্ধেক জিনিসই "সব"-এর বাইরে ছিল।

BOQ মানে কী?

BOQ = Bill of Quantities। বাড়ির প্রতিটা কাজের item আলাদা লাইনে: item-এর নাম, পরিমাণ (quantity), একক (unit), rate, আর মোট টাকা। যেমন — "RCC column casting: 450 cft × ৳… = …"। এই format-এ estimate থাকলে আপনি নিজেই যাচাই করতে পারবেন কোন খাতে কত যাচ্ছে, আর কাজ শেষে bill মিলিয়ে দেখা যায়।

ভালো estimate চেনার ৫টা লক্ষণ

১. প্রতিটা item আলাদা, quantity-সহ — lump sum না।
২. Rate-এর ভিত্তি PWD Schedule of Rates বা বাজার যাচাই করা।
৩. Structure আর finishing আলাদা section-এ।
৪. কোনটা ধরা হয়নি (exclusion) সেটা স্পষ্ট লেখা আছে।
৫. Measurement এসেছে drawing থেকে — মুখের হিসাবে না।

AD SLOT — Google AdSense

Per-sft rate কখন কাজে লাগে?

শুধু একটা প্রাথমিক ধারণার জন্য — "মোটামুটি কত বাজেট লাগতে পারে"। কিন্তু চুক্তি, payment schedule আর কাজের হিসাব — এগুলো কখনোই per-sft দিয়ে হয় না, হয় BOQ দিয়ে। আমার নিজের কাজের নিয়মও এটাই: আগে drawing, তারপর measurement, তারপর BOQ — per-sft সংখ্যাটা বের হয় সবার শেষে, হিসাবের ফল হিসেবে।

আপনার হাতে যদি কোনো estimate থাকে আর বুঝতে সমস্যা হয়, WhatsApp-এ পাঠিয়ে দিন — ফ্রি পরামর্শে দেখে দেব।

AD SLOT — Google AdSense (account approve হলে এখানে বিজ্ঞাপন দেখাবে)
বাড়ি বানানোর আগে একজন engineer-এর সাথে কথা বলুন — ফ্রি পরামর্শ।
WhatsApp — 01922-355015